শরীয়তপুরে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি
র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কারাগারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড কাজী মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড মোদাচ্ছের হোসেন বাবুল।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শরীয়তপুর জেলার সভাপতি নুরুল হক ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়ালের পরিচালনায় সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন, দেশের স্বার্থবিরোধী চুক্তির পায়তারা বন্ধ, ঘুষ, দুর্ণীতি, দুর্নীতিবাজ হটাও এবং পদ্মা সেতু দক্ষিণ প্রান্ত হতে শরীয়তপুর জেলার সকল উপজেলার যাতায়াত ব্যবস্থা উন্নত করা সহ শাক সবজি সংরক্ষণের জন্য প্রত্যেক উপজেলায় কোল্ডস্টোরেজ স্থাপন করতে হবে। এছাড়াও পাটের মণ ৬,০০০/- টাকা নির্ধারণ করতে হবে এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে।

Facebook Comments Box