শরীয়তপুরের সখিপুর থানা প্রেসক্লাবের আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় সখিপুর ফুড কর্ণারে থানা অন্তর্গত সকল সাংবাদিকদের সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে চ্যানেল এস টেলিভিশন ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও এশিয়ান টেলিভিশন ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: দৈনিক সংবাদ মোহনার আমান আহমেদ সজীব

যুগ্ম-সাধারণ সম্পাদক: দৈনিক নিরপেক্ষ ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহিন আহমেদ

সাংগঠনিক সম্পাদক: দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার শরীয়তপুর জেলা প্রতিনিধি রাসেল সিকদার

দপ্তর সম্পাদক: দৈনিক সরে জমিন বার্তা পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি এম এম জসিম

অর্থ ও প্রচার সম্পাদক: চ্যানেল এস সখিপুর থানা প্রতিনিধি আমির হোসেন চোকদার


কার্যকরী সদস্যরা:

ডেলি মর্নিং গ্লোরি’র ভেদরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন এবং দৈনিক আমাদের মাতৃভূমি’র ক্রাইম রিপোর্টর আতিকুর রহমান

সাধারণ সদস্যরা:
জে এ টিভির ভেদরগঞ্জ প্রতিনিধি আল আমিন, দৈনিক সোনালী কন্ঠ ভেদরগঞ্জ প্রতিনিধি বি এম সজিব, দৈনিক সকালের শিরোনাম ভেদরগঞ্জ প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক অর্থ সংবাদ ভেদরগঞ্জ প্রতিনিধি তাহের আলী, দৈনিক ভোরের বানী ভেদরগঞ্জ প্রতিনিধি মামুন সরকার এবং দৈনিক জবাবদিহি প্রতিনিধি মুনতাসির আহমেদ রুবাইদ

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সখিপুরের উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে স্থানীয় সাংবাদিকবৃন্দ আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box