“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ০১ লা নভেম্বর বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শরীয়তপুর যুব উন্নয়নের উদ্যোগে এবং এসডিএফ, এসডিও, জেপিজেএফ ও ঝিলের পাড় সমিতির সহযোগিতায় র্যালী, যুব সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র প্রদান ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম হোসিয়ার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সহকারী জেলা প্রশাসক (রেভিনিউ) মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন।
সঞ্চালনায় ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার ঘোষ।
“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য পেশ করেন, যুবকর্মী সালমা আক্তার, রুহুল আমিন ফকির, দীনেশ চন্দ্র দাস; আ: মজিদ রাঢ়ী, আশিক ডিন আলভী, মো: মাহবুবুর রহমান ও জিয়াউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, যুবকর্মী মো: মনিরুজ্জামান।
Facebook Comments Box




মন্তব্য করুন