শরীয়তপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির নির্বাচন: সভাপতি বাবুল, সাধারণ সম্পাদক বাদল

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শরীয়তপুর কনভেনশন সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ঘড়ি প্রতীক নিয়ে নিপুণ ক্লিনিকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বাবুল এবং সাধারণ সম্পাদক পদে পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মহিউদ্দিন বাদল বেপারী নির্বাচিত হয়েছেন।

২৫ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি: আল বারাকা ক্লিনিকের চেয়ারম্যান ডা. সোহানুর রহমান সোহান (ফুটবল প্রতীক)

সহ-সভাপতি: মাহবুব রশিদ রিপন, মো. ফাহিম হাসান রনি ও মো. আনোয়ার হোসেন

যুগ্ম সাধারণ সম্পাদক: জাকির হোসেন ডাবলু (চেয়ার প্রতীক) ও সুজন ঢালী (চশমা প্রতীক)

এবারের নির্বাচনে মোট ৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১২ জন প্রার্থী। এর মধ্যে ৮ জন বৈধ মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বিজয়ী হন। আর ১৭ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জেলার ৬৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ৯১ জন মালিক ভোটগ্রহণে অংশ নেন। নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box