শরীয়তপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় শরীয়তপুর জেলা প্রশাসন কর্মশালার আয়োজন করে ।
শরীয়তপুর নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্যের সঞ্চালনায় ও শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব ) আ.ন. ম. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ সুমন কুমার পোদ্দার এবং শরীয়তপুর পৌরসভার প্রশাসক মোঃ ওয়াহিদ হোসেন। এছাড়াও স্থানীয় রেস্তোরাঁ মালিক, বিভিন্ন সরকারি দফতর এর প্রধানগন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু প্রশাসন নয়, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদেরও সচেতন হতে হবে। নিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান শর্ত, তাই এ বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন