রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম।

সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম সেবা), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, সাংবাদিক মজিবুর রহমান, জামায়াতে ইসলামের জেলা আমির মাওলানা হাসেমী ও নায়েবে আমির মাওলানা মকবুল হোসেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির এবং সাংবাদিক আবুল হোসেন সরদার।

সভায় জেলার ৬টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনায় উঠে আসে মাদক নিয়ন্ত্রণ, শিশু হত্যা ও বাল্যবিয়ে প্রতিরোধ, এবং মা ইলিশ নিধন ও বিক্রয় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, “ইলিশ সংরক্ষণে আরও বেশি অভিযান পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট প্রশাসনকে এ বিষয়ে কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।”

সভায় অংশগ্রহণকারীরা আইন শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির সুপারিশ করেন।

Facebook Comments Box