“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো: ইমরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইলোরা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা, শরীয়তপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক গৌড় চন্দ্র বিশ্বাস, সেক্রেটারি আবুল হোসেন সরদার, যুব প্রধান আবদুল মোতালেব সুমন।
এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উউপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা, প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তাই প্রত্যেক নাগরিককে সচেতন হয়ে দুর্যোগ প্রতিরোধে ভূমিকা রাখতে হবে।




মন্তব্য করুন