ঢাকা, ২১ অক্টোবর ২০২৫ — শরীয়তপুরকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবিতে নাগরিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে রাজধানীমুখী মহাসড়ক উন্নয়ন, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল সংযোগ, কোল্ড স্টোরেজ, ইপিজেড এবং পর্যটন স্পট নির্মাণ।

সংগঠনের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, “শরীয়তপুরবাসীর শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান ঢাকাকেন্দ্রিক। প্রশাসনিক বিভাজনে ঢাকার বাইরে রাখা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।”

অন্য বক্তারা জানান, জেলার জীবনধারা, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ড ঢাকাকেন্দ্রিক। ফরিদপুরের সঙ্গে ভৌগলিক বা সাংস্কৃতিক কোনো বাস্তব সংযোগ নেই।

বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্মারকলিপি গ্রহণ করে বলেন, বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে।

Facebook Comments Box