বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) শরীয়তপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ডামুড্যা পৌর সদরে জেলা বই ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রকাশনা খাতের উন্নয়ন, বই সরবরাহ ব্যবস্থার সহজীকরণ, ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাপুস জেলা শাখার সভাপতি মো. গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাপুস কেন্দ্রীয় হিসাব নিরীক্ষা স্ট্যান্ডিং কমিটির পরিচালক এম. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. মুসা, মো. সাহেব আলী, বিকাশ চন্দ্র গোলদার ও মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আতিকুর রহমান কবির।

সভায় বক্তারা বলেন, “বই শুধু ব্যবসা নয়, এটি একটি সাংস্কৃতিক ও শিক্ষাগত আন্দোলন, যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” সভা শেষে আগামী দিনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box