শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির ধর্ম, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক, ডোমসার ইউনিয়নের ঐতিহ্যবাহী খান পরিবারের কৃতি সন্তান, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও মানবসেবী মোঃ শাহজাহান খান “সফল ও শ্রেষ্ঠ দলিল লেখক” হিসেবে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা স্মৃতি পদক-২০১৮” এ ভূষিত হয়েছেন।
গত ১৩ নভেম্বর ২০১৮ ইং বিকালে ঢাকার শাহাবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে “শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন” আনুষ্ঠানিক ভাবে তাঁকে এ “শেরে বাংলা স্মৃতি পদক-২০১৮ (সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র ও গোল্ড মেডেল)” প্রদান করেন।
এসময় অনুষ্ঠানে সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রদূত লে. জেনারেল (অবঃ) এম. হারুন অর রশীদ বীর প্রতীক সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে শেরে বাংলা স্মৃতি পদক প্রাপ্ত দলিল লেখক মোঃ শাহজাহান খান বলেন, আমাকে “সফল ও শ্রেষ্ঠ দলিল লেখক” হিসেবে বিশেষ অবদানের জন্য গত ১৩ নভেম্বর ২০১৮ ইং বিকালে ঢাকার শাহাবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে “শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন” আনুষ্ঠানিক ভাবে “শেরে বাংলা স্মৃতি পদক-২০১৮ (সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র ও গোল্ড মেডেল)” প্রদান করেছে। এটা আমার কর্মের ফল। আমি এতে খুবই খুশি। ভবিষ্যতে আমার আরও সাফল্যের জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
Facebook Comments Box

মন্তব্য করুন