শরীয়তপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বাবলম্বী ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সারাদিনব্যাপী নড়িয়া উপজেলার চরআত্রা আজিজিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন বয়সের প্রায় ২০০ জন মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে নেন।

আয়োজক সূত্রে জানা যায়, সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে দ্রুত রক্তদাতার তালিকা তৈরি করতেই ফাউন্ডেশনের এই আয়োজন। কর্মসূচিতে সকাল থেকেই স্থানীয়দের উপস্থিতি ছিল লক্ষণীয়।

স্বাবলম্বী ফাউন্ডেশনের সদস্যরা জানান, “রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা বা জরুরি চিকিৎসার সময় দ্রুত রক্ত সংগ্রহ নিশ্চিত করতে এটি বড় ভূমিকা রাখে।” তারা বলেন, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনসেবামূলক আয়োজনের জন্য স্বাবলম্বী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।

ফাউন্ডেশনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী সময়গুলোতে রক্তদান কর্মসূচি, স্বাস্থ্য ক্যাম্প এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম আরও বিস্তৃতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box