বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শরীয়তপুর পৌরসভা যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বাদ আছর জেলা শহরের দুবাই প্লাজা সংলগ্ন শরীয়তপুর পৌরসভা যুবদলের কার্যালয়ের সামনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শরীয়তপুর পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারীর সার্বিক তত্ত্বাবধানে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, বিএনপি নেতা বাবুল খান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি শামীম সরদার, সাংবাদিক ইসহাক মাদবর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী সরদার নাজমুল হুদা, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, যুবদল নেতা আলী মাদবর, সুমন সরদার, মনির পেদা, সুমন পাহাড়, জহির খান, সেলিম তালুকদার, মান্নান তালুকদার, আলামিন বেপারী, বাবু কবিরাজ, বিল্লাল চৌকিদার, আনোয়ার মোল্লা, আকবর হোসেন, আব্দুর রব, আলী আশ্রাফ পাহাড় সহ শরীয়তপুর পৌরসভা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষ।

Facebook Comments Box