বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল।

অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে অডিটোরিয়াম এলাকায় ছিল এক আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“বেগম খালেদা জিয়া ঐক্যের প্রতীক ও বাংলাদেশের অহংকার। তিনি গণতন্ত্র, অধিকার এবং মানুষের ন্যায্য দাবির পক্ষে আজীবন লড়াই করেছেন। তিনি শুধু বিএনপির নেত্রী নন—তিনি বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের নেত্রী।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষের প্রত্যাশা। এ জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, মোফাজ্জেল ফকির, আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, আব্দুল মান্নান মাদবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, মাহাবুব মোর্শেদ টিপু, সংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ভিপি রুহুল আমিন মুন্সী, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, ওলামা দলের আহবায়ক মাওলানা ছগির আহমদ, ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, বর্তমান আহবায়ক এইচএম জাকির, সাবেক সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার ও সদস্য সচিব সোহেল তালুকদারসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, কল্যাণ ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box