শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মাজার জিয়ারত করেছেন। জাতীর জনকের মাজার জিয়ারতের উদ্দেশ্যে বুধবার সকাল ৮টায় শরীয়তপুর শহরের নিজ বাড়ি থেকে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওয়ান হয় ইকবাল হোসেন অপু।
এ সময় তার সফর সঙ্গী হিসেবে দলীয় নেতাকর্মীগণও তার সাথে গোপাল গঞ্জের টুঙ্গীপাদড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। দুপুর সারে ১২টার সময় টুঙ্গীপাড়ায় পৌঁছে জাতীর জনকের মাজার জিয়ারত করেন ইকবাল হোসেন অপু ও দলীয় নেতাকর্মীগণ। মাজার জিয়ারত শেষে বিকাল ৩টায় শরীয়তপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ইকবাল হোসেন অপু ও তার সফর সঙ্গীগণ।
অপুর সফস সঙ্গী ছিলেন, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর, জজ কোর্টের জিপি এডভোকেট আলমগীর মুন্সী, জেলা পরিষদের সদস্য উজ্জল আকন্দ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, আঃ হালিম মোল্যা সহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী।

Facebook Comments Box