আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা ও সাইবার প্রচারণার কৌশল নির্ধারণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা সম্পন্ন করেছে জিয়া সাইবার ফোর্স, শরীয়তপুর জেলা শাখা। শনিবার
(২০ ডিসেম্বর ২০২৫) শরীয়তপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্স শরীয়তপুর জেলা শাখার সভাপতি মালত আবুল কালাম মুন্না। সভায় বিশেষ অতিথি হিসেবে ভেদরগঞ্জ উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অনলাইন প্ল্যাটফর্মে দলের অবস্থান শক্তিশালী করার বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়। জেলা সভাপতি মালত আবুল কালাম মুন্না তার বক্তব্যে বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবার যোদ্ধাদের মূল দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া এবং সব ধরণের অপপ্রচার কঠোরভাবে মোকাবেলা করা অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক সমন্বয় নিয়ে মতবিনিময় করা হয়। ডিজিটাল নিরাপত্তা বজায় রেখে কীভাবে প্রতিটি ইউনিয়নে সাইবার নেটওয়ার্ক গড়ে তোলা যায়, সে বিষয়ে জেলা নেতৃবৃন্দ বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত আলোচনা সভায় জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ভেদরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিব সচিব ও অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে দলের ঐক্য ও আগামী নির্বাচনে সুসংগঠিত সম্মান সূচক কার্যক্রম দিয়ে ধানের শীষের মনোনীত প্রার্থীদের জয়ের লক্ষে অঙ্গীকার বদ্ধ হোন।

Facebook Comments Box