শরীয়তপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর সহযোগিতায় এবং GNB (Girls Not Brides Bangladesh)-এর অর্থায়নে এ সংলাপের আয়োজন করা হয়।
এসডিএস-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) মো. মাহবুব আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আকবর মিয়া, টিউলিপ হসপিটালের স্ত্রী ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. রুবাইয়া মরিয়ম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার শরীফ জাহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সংলাপে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তারা বাল্যবিবাহ রোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কিশোরীদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয় এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার কথা বলা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন