বরিশাল জেলা থেকে কুচাইপুটি আলাদা করে শরীয়তপুরের সাথে সম্পৃক্ত করার বিষয়ে নিজের ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য দিয়েছেন বিএনপির নেতা ও সংসদ সদস্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। তিনি দাবি করেন, এ বিষয়ে উদ্যোগ ও ভূমিকা তাঁরই ছিল।
সোমবার বিকেলে একটি বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অপু বলেন,
“বরিশাল থেকে কুচাইপুটি আলাদা কে করেছে—আমি করেছি।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন এবং ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন।
সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, জনগণের স্বার্থে কাজ করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। এলাকাবাসীর সুযোগ–সুবিধা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন