শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নোমানিয়া কওমিয়া আরাবিয়া মাদরাসায় পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) দাদপুর নতুন হাট সংলগ্ন মাদরাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও সমাজসেবক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার এ কে এম নাসির উদ্দীন কালু।
মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এনামুল হক এনাম।
ইফতার মাহফিলে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন