সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে আল আমমাউল হুসনাকে দেখতে চান শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ—এমন দাবি উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের পক্ষ থেকে।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে জেলায় একটি আস্থার নাম হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, নারী নেতৃত্বের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
দলীয় সূত্রে জানা যায়, জেলা মহিলা দলের সাংগঠনিক কাঠামো সুসংগঠিত করা, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মানববন্ধন ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নেতৃত্বের সক্ষমতার পরিচয় দিয়েছেন। বিশেষ করে নারী অধিকার, শিক্ষা প্রসার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।
সাধারণ মানুষের প্রত্যাশা, এমন একজন প্রতিনিধিকে জাতীয় সংসদে দেখতে চান, যিনি জেলার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেন। অনেকের মতে, মনোনয়ন পেলে আল আমমাউল হুসনা জাতীয় সংসদে শরীয়তপুরের নারীদের কণ্ঠস্বর তুলে ধরতে সক্ষম হবেন।
তবে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলীয় হাইকমান্ডের ওপর নির্ভরশীল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ইতোমধ্যে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে তার প্রতি সমর্থন জানাতে শুরু করেছেন।

Facebook Comments Box