উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করা, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় জোরদার এবং জনসেবার মান বাড়ানোর লক্ষ্যে শরীয়তপুরের জাজিরায় নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সঙ্গে উপজেলা কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ মার্চ) বেলা ২টায় জাজিরা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-০১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরদার নাসিরুদ্দিন কালু, জেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক মো. আবুল হোসেন, শাহ আব্দুস ছালাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, জাজিরা থানা অফিসার ইনচার্জ মো. সালেহ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুন নাহার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মো. বজলুর রশিদ শিকদার, পৌর সভাপতি মো. কাজি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কে. এম. কামরুজ্জামান মিলন, জাজিরা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলাদলের আহ্বায়ক রুমা হামিদ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রাণিসম্পদ, আইনশৃঙ্খলা ও জনসেবামূলক কার্যক্রমের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা মাঠপর্যায়ের চ্যালেঞ্জ তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রমে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও আইনশৃঙ্খলা খাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের কল্যাণে কার্যকর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
Facebook Comments Box




মন্তব্য করুন