শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা জোরদার এবং মাদকবিরোধী কার্যক্রম বেগবান করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালাউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মো: রবিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম ছিদ্দকী, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকন্ঠ ভক্ত, ডামুড্যা পৌর নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জুয়েল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডামুড্যা উপজেলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
তিনি বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ডামুড্যায় একটি অনুকূল পরিবেশ রয়েছে। উপজেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত বক্তারা মাদক, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Facebook Comments Box




মন্তব্য করুন