শুক্রবার ১১ জানুয়ারী বেলা ১১ টায় আব্দুর রাজ্জাক কলেজের পক্ষ থেকে আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সরদারের নেতৃত্বে নব-নির্বাচিত শরীয়তপুর-১ আসনের এমপি জননেতা ইকবাল হোসেন অপুকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক কলেজের প্রভাষক মাহবুবুর রহমান হাওলাদার, প্রভাষক আবুল হোসেন, প্রভাষক ওবায়দুল হক, প্রভাষক সালমা আক্তার, প্রভাষক নিলুফার ইয়াসমিন, প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক আল-আমিন, প্রভাষক নুপুর আক্তার, প্রভাষক সফিকুল ইসলাম, প্রভাষক সাঈদুর রহমান ও প্রভাষক সাইফুল ইসলাম।
শুভেচ্ছা ও অভিনন্দনকালে নব-নির্বাচিত শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য জননেতা ইকবাল হোসেন অপুর সাথে অত্র কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সরদারের কলেজের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে কুশল বিনিময় হয়।
কুশল বিনিময়কালে ইকবাল হোসেন অপু বলেন, কলেজটি যেহেতু আমাদের প্রয়াত নেতা মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামীলীগের সাবেক এমপি মরহুম আ: রাজ্জাক সাহেবের নামকরণে প্রতিষ্ঠিত, সে কারনে এর সার্বিক উন্নয়নে সহযোগিতা করা আমার দায়িত্ব বলে আমি মনে করি। আপনারা কলেজের সার্বিক সহযোগিতায় আমাকে পাবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন