শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজার থেকে অজ্ঞত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পালং মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সারে ৯টায় নদীরপাড় পুরাতন খাদ্যগুদামের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের শেষে শরীয়তপুর পৌরসভায় লাশ হস্তান্তর করা হয়েছে। শরীয়তপুর পৌরসভা লাশের দাফন সম্পন্ন করেছে। অপরিচিত ওই নারী ভারসাম্যহীন অবস্থায় ৭/৮ মাস যাবৎ আংগারিয়া বাজার এলাকায় ঘুরাফেরা করত বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় ও পালং থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আংগারিয়া নদীরপাড় এলাকায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পালং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেন শেষে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে লাশ শরীয়তপুর পৌরসভায় হস্তান্তর করে। এ নারীর কোন পরিচয় জানা যায়নি।
মরদেহের সুরতহাল প্রতিবেদনকারী সহকারী পরিদর্শক (এস আই) রূপু কর বলেন, ৭ থেকে ৮ মাস যাবৎ মানষিক ভারসাম্যহীন মধ্যবয়সী এক মহিলা আংগারিয়া বাজার এলাকায় ধুরাফেরা করত বলে জেনেছি। গত বৃহস্পতিবার রাতে মহিলার মৃত্যু হয়েছে। তার কোন পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন পরবর্তী ময়না তদন্ত শেষ লাশ শরীয়য়তপুর পৌরসভায় হস্তান্তর করেছি।

Facebook Comments Box