মঙ্গলবার বিকালে শরীয়তপুর অফিসার্স ক্লাবের ফলক উন্মোচন ও ফিতা কেটে সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন, সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান, যুগ্ম জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেজাম উদ্দিন, এডিএম মোতাকাব্বীর আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান শেখ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, কামরুল হাসান ও তানভীর হায়দার, শরীয়তপুর সরকারী গোলাম হায়দার খান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান সহ প্রশাসন ও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box




মন্তব্য করুন