শরীয়তপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ২০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) দুপুরে পশ্চিম পরাসদ্দী খায়ের চর এলাকা থেকে এ দেশীয় অস্ত্র উদ্ধার ও তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। সকাল থেকেই ওই এলাকায় দুটি পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, আল আমিন (১৮), মিরাজ ঢালী (২২), সুমন আকন (১২), শাওন আকন (১২), শিপন আকন (১৫), কালু হাওলাদার (৩০), ফারুক চৌকিদার (২৬), চুন্নু বেপারী (২০), রুহুল আমিন বেপারী (৬৫), আব্দুর রব বেপারী (৫০), ছাব্বির হোসাইন (২১), মনিরুল ইসলাম (১৮) ওয়াসিম মাতুব্বর (২৫), সামসুল ফকির (২৪), হুমায়ুন খান (১৯), নুরুল আমিন (৩৬), ফারুক মোল্যা (২০), ইমরান খান (১৪), শাকিল খান (১২) ও পলাশ মোল্যা। এ সময় বিভিন্ন স্থান ও বাড়িতে অভিযান চালিয়ে ২০টি রামদা, ২৫টি টেটা ও ১৬টি ঢাল উদ্ধার করা হয়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে বেলায়েত মোল্যা ও ইমারত বেপারীর মধ্যে সংঘর্ষের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সংঘের্ষের আগেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে ২১ জনকে আটক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করি। সময় মতো পুলিশ ঘটনাস্থলে না পৌছলে বড় ধরের সংঘর্ষের ঘটনা ঘটতে পারতো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box




মন্তব্য করুন