শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১২টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক বিধবার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। রক্ষা হয়নি একটা লবনের বাটিও। সমাজের বিত্তবান ও প্রশাসনের কাছে মানবিক সহায়তা কামনা করেছেন অসহায় বিধবা মহিলা।
সরেজমিন গিয়ে দেখা যায়, বিনোদপুর কাচারি কান্দি গ্রামের মরহুম মাওলানা ওয়াজ উদ্দিন মোল্যার মেয়ে সেতারা বেগমের (৫০) একই ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের সামাদ মুন্সীর সাথে বিবাহ হয়। তিন সন্তান জন্ম গ্রহনের পর তার স্বামী মৃত্যুবরণ করেন। সেই থেকে সেতারা বেগম বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে জীবিকা নির্বাহ করত। সেতারা বেগমের ভাইদের সহায়তায় পিত্রালয়ে একটা ঘর নির্মাণ করে বসবাস করছিল। মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের মতো বাতাশ ও বৃষ্টি শুরু হলে সেতারা বেগম প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহন করে। ওই রাতেই সেতারা বেগমের বসত ঘর আগুনে পুড়ে যায়। এক কথায় সেতারা বেগমের সর্বস্ব হারিয়েছে।
বিধবা সেতারা বেগম জানায়, তার বসত ঘর তেমন পোক্ত ছিল না। ঝড় তুফানে ভেঙ্গে পড়তে পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঝরো বাতাস বইতে শুরু করলে সে তার মেয়ে মরিয়মকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেই রাত ১২টার দিকে তার বসত ঘর আগুনে পুড়ে যায়। তার ধারনা কেউ শত্রুতা করে আগুন দিতে পারে। এ ছাড়া ঘরে আগুন জ্বলার কোন সম্ভাবনা ছিল না। তার জীবনের রোজগার থেকে তিল তিল করে জমানো টাকা ও ভাইদের সহায়তায় সে এ মাথা গোজার ঠাই হিসেবে ঘর নির্মাণ করেছিল। তার আর কোন অবলম্বন রইল না। সে নিঃস্ব হয়ে গেছে। আমি এখন সন্তানদের নিয়ে কোথায় থাকব। আমার বাপ-ভাইদের ইজ্জতের দিকে না তাকিয়ে বাসায় বাসায় কাজ করে সন্তানদের বড় করেছি। এখন আমি কি করব?
সংবাদ পেয়ে তার ভাই মাওলানা দলিল উদ্দিন ও শাহ সেকান্দার মোল্যা সহ অনেকেই ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা সকলেই বলেন, কেই শত্রুতা করে আগুন দিয়েছে। আগুন দেয়ার পূর্বে ঘরে থাকা দুটো ছাগল বের করে দেয়। তা না হলে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেল কিন্তু ছাগল দুটো বাহিরে এলো কিভাবে। হয়তো কেউ আছে সেতারা বেগম এ বাড়িতে বসবাস করুক তা চায় না। এখন সমাজের বিত্তবানদের সেতারা বেগমের পাশে দাড়ানো প্রয়োজন। প্রশাসনও যদি সেতারা বেগমের দিকে নজর দেয় তাহলে হয়তো সেতারা বেগম পুনরায় একটা ঘর নির্মাণ করে সন্তানদের নিয়ে বসবাস করতে পারবে।
Facebook Comments Box




মন্তব্য করুন