“বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগাল এইডে আইনী সেবাদান” এই শ্লোগানে শরীয়তপুরে র্যালী, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) অন্যান্য কর্মসুচির মধ্যে মানুষকে সচেতন, আইনী সেবা ও পরামর্শ দেওয়ার লক্ষ্যে আদালত চত্ত্বরে দিনব্যাপী মেলার আয়োজন করে শরীয়তপুর লিগাল এইড কমিটি। মেলায় শরীয়তপুর জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে স্টল বসিয়ে দিনব্যাপী বিনামূল্যে মানুষের ব্লাড গ্রুপিং, আরবিএস ও ব্লাড প্রেসার পরীক্ষা নিরীক্ষা করা হয়। এ সময় সমিতিরি সভাপতি জাহাঙ্গীর আলম বাবুল, সাধারণ সম্পাদক নয়ন সরকার ও উপদেষ্টা আবু রাজ বাঙাল উপস্থিত ছিলেন। সমিতির নেতৃবৃন্দ শরীয়তপুর লিগাল এইড কমিটি কর্তৃক আয়োজিত র্যালীতেও অংশগ্রহণ করেন। এছাড়া শরীয়তপুর জেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দিবস উপলক্ষে বিনামূল্যে মানুষের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও স্বাস্থ্য সেবা দিয়ে থাকে।
Facebook Comments Box




মন্তব্য করুন