শরীয়তপুর জেলায় অপরাধ শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা ও স্মৃতি স্বারক প্রদান করা হয়েছে। গত সোমবার (৬ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা ও স্মৃতি স্মারক প্রদান করেন শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান দীর্ঘদিন শরীয়তপুর জেলায় অপরাধ শাখায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বদলী জনিত কারণে শরীয়তপুর থেকে বিদায় নিচ্ছেন।

Facebook Comments Box