শরীয়তপুর সদর পৌরসভা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫ টায় জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর মৃধা এবং সাধারণ সম্পাদক নুহুন মাদবরের যৌথ স্বাক্ষরিত এক প্রেস নোটিশের মাধ্যমে এ কমিটি ঘাষনা করা হয়।

শরীয়তপুরের চৌরঙ্গীতে অবস্থিত শরীয়তপুর-১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপু’র ব্যাক্তিগত অফিসে বসে প্রেস নোটিশটি পড়ে শুনান শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম.এম জাহাঙ্গীর মৃধা।

এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শরীয়তপুর-১ আসনের সাংসদ জননেতা ইকবাল হোসেন অপু এবং জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস নোটিশে জাহাঙ্গীর হোসেন বেপারীকে সভাপতি এবং খোকন বেপারীকে সাধারণ সম্পাদক করে পৌরসভা যুবলীগের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে প্রেস নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

কমিটি ঘোষনার ২দিন আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা এবং পৌরসভা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

Facebook Comments Box