“সুস্থ দেহে প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। ব্যায়াম করুন সুস্থ থাকুন” শ্লোগানে মূখোরিত পরিবেশে বিশ্ব ইয়োগা দিবস উদ্যাপন করেছে অরাজনৈতিক সংগঠন ‘উজ্জীবন শরীয়তপুর’। ২১ জুন শুক্রবার দিবসটি উদ্যাপন উপলক্ষে সকাল ৭ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা চত্বরে গিয়ে র্যালি শেষ হয়। পরে চিকন্দী ফুড পার্কের সম্মেলন কক্ষে আলোচনা সভা, প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় নিরবতা পালন ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলী হোসেন, সম্পাদক মুজিবুর রহমান সরদার, প্রশিক্ষক বিশ্বজিৎ সাহা, প্রতিষ্ঠা সদস্য অনিক ঘটক চৌধুরী, কোষাদক্ষ লুৎফর রহমান, অন্যতম সদস্য আলী হোসেন, দাতা সদস্য আব্দুস সামাদ বেপারী, এডভোকেট আনোয়ার হোসেন খান প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন