১ এপ্রিল বুধবার ভেদরগঞ্জ বাজার, সাজনপুর বাজার, ছয়গাও বাংলাবাজার, নতুন বাজার, পাপরাইল, পম পরিদর্শণ ও ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ। এ সময় তাকে সহযোগীতা প্রদান করেন ভেদরগঞ্জ থানা পুলিশ।
এছাড়াও সহকারী কমিশনার(ভূমি) শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে ও সখিপুর থানা পুলিশের সহযোগিতায় সখিপুর ইউনিয়নের রশিদ বেপারির বাজার, উত্তর তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাজার ও চরভাগা ইউনিয়নের মমিন আলির বাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। উক্ত কার্যক্রম কালে মমিন আলী বাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ জনকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন