শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খেজুরতলায় এলজিইডি প্রকৌশলী নাবিল আহমেদ কতৃক সাংবাদিকদের লাঞ্চিতের ঘটনায় সাধারণ ডায়েরী করেছে ভুক্তভোগী সাংবাদিকরা।
রোববার (২৪ মার্চ) দুপুরে ডামুড্যা থানায় সাধারণ ডায়েরি করেন সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন। যার জিডি নং- ৯৮৬।
গত বৃহষ্পতিবার (২১ মার্চ) দুপুরে ডামুড্যা এলজিইডির একটি রাস্তার কার্পেটিংয়ের চলমান কাজের অনিয়মের তথ্য সংগ্রহে গেলে উপজেলা এলজিইডি প্রকৌশলী নাবিল আহমেদ সাংবাদিকদের সাথে এই উদ্ধোত্যপুর্ন আচরণ করেন। এই ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। প্রতিবাদ জানিয়ে আগামীকাল সোমবার (২৫ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে বিভিন্ন সংগঠন।
জানা যায়, ডামুড্যা উপজেলার এলজিইডির একটি পিচঢালাই রাস্তার কার্পেটিং এর চলমান কাজে নিন্মমানের ও পুরোনো উপকরণ ব্যবহার করা হচ্ছে। এই তথ্যর ভিত্তিতে গত বৃহস্পতিবার দুপুরে বাংলা টিভি ও সময়ের কন্ঠস্বর প্রতিনিধি নয়ন দাস, দ্যা ডেইলি স্টারের প্রতিনিধি জাহিদ হাসান রনি ও দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন সহ আরো কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক ঘটনাস্থলে যায়।
ডামুড্যার খেজুরতলা নামক স্থানে গিয়ে দেখা যায়, সেখানে রাস্তার কার্পেটিং এর জন্য বালু, ডাস্ট, ও পাথরের সমন্বয়ে মেশিনের মাধ্যমে বিটুমিন মেলানো হচ্ছে। এই মেশিনের পুর্বপাশে রাখা হয়েছে রাস্তা থেকে তুলে আনা পুরানো কার্পেটিং এর পাথর এবং পশ্চিম পাশে রাখা হয়েছে পুরনো সেতুর ভাঙ্গা পাথর। রাস্তার কার্পেটিং এর জন্য এই ধরনের পুরনো উপকরণ এইখানে কেন রাখা হয়েছে, গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নে প্রকৌশলী নাবিল আহমেদ গণমাধ্যম কর্মীদের উপর ক্ষেপে গিয়ে চড়াও হন। এ সময় তিনি সাংবাদিকদের জীবননাশের হুমকি দেন। উক্ত ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা আজ ডামুড্যা থানায় জীবনে নিরাপত্তা চেয়ে সাধারণ ডাইরী করেন।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে শরীয়তপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস.এম. রাফেউল ইসলাম বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরাত হোসেন বলেন, দৈনিক সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন আজ থানায় এসে একটি সাধারণ করেছেন। এখন তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন