শরীয়তপুরের ডামুড্যাতে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর দিবসটি পালনে এসকল কর্মসূচির আয়োজন করে।
‘দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’ – প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা চন্দ্রা শিহা,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার । আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক যুবদিবসের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ১০ জন উদ্যোক্তার মাঝে যুব ঋণের চেক বিতরণসহ নতুন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন