শরীয়তপুর গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নের দাশেরজঙ্গল মৌজায় খাস জমি ভরাট করে অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গোসাইরহাট ও ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুলাহ আল মামুন।
ভূমি অফিস সুত্র জানাযায় গোসাইরহাট পৌরসভার দাশেরজঙ্গল মৌজার ২৭৭ নং দাগের, ১/১ নং খাস খতিয়ানের জমি ভরাট করে স্থানীয় জৈনিক আব্দুল মালেক ঘরামী ৭ শতাংশ সরকারী জমি ভরাট করে অবৈধভাবে জমির উপর টিনশেড ঘড় নির্মাণকরে দখল করে রাখছিলেন। যার বর্তমান বাজার মূল্যে ৪০ লক্ষ টাকা।
গত বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুলাহ আল মামুন বলেন অবৈধ কোন দখলদারকে ছার দেওয়া হবে না সরকারী জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন