“দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্ততি, টেকসই উন্নয়নে আনবে গতি” এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো শরীয়তপুরের গোসাইরহাটে পালিত হল জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস। এ উপলক্ষে গোসাইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১০ মার্চ) র‌্যালি ও আলোচনা সভা, দুর্যোগ প্রস্তুততির মহড়া এবং চিত্রাংকণ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ হয়। সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাজাহান সিকদার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম মিজানুর রহমান, আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উসমান গনি বেপারী, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের শিক্ষার্থীরা।
সভা শেষে সরকারী ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহড়া ও চিত্রাংকণ প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box