নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, স্থানীয় মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্যে দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে এই মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এর আগে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবো। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমরা চাইব যে যেখানে আছেন পুকুর-খাল, নদী-নালাসহ সব জায়গায় মাছের চাষ করবেন। এরইমধ্য দিয়ে আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।
উক্ত সভায় বক্তারা দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভায় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। পরে মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন্য স্থানীয় পর্যায়ে মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন