শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমূড়ি ইউনিয়নের চরভূইয়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাত্র ২৩ বছর বয়সী এক তরুণ, রাশেদ, নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই এলাকার মৃত আবদুর রশিদ মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ কক্ষে আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন রাশেদ। ঘটনার সময় তার মা ঘরে ঢুকে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

এখনও পর্যন্ত আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। তবে ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box