শরীয়তপুরের গোসাইরহাটে সারা বাংলাদেশের ন্যায় প্রায় দুই লক্ষ যুবক-যুবতীদের ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পুনঃ নিয়োগ ও জাতীয়করণের দাবীতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে সার্ভিসের গোসাইরহাটের কর্মীবৃন্দ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শামসুর রহমান সরকারী কলেজের সম্মুখে ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ-গোসাইরহাট এর উদ্যোগে গোসাইরহাট-শরীয়তপুর আঞ্চলিক সড়কে গোসাইরহাটে ন্যাশনাল সার্ভিসের কর্মীবৃন্দ এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধনকারীরা গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর দুই দফা দাবী আদায়ের জন্য স্মারকলিপি পেশ করে।
গোসাইরহাটের ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদের আহবায়ক, মোঃ এ.রহমান আনিস বেপারী বলেন, প্রায় দুই লক্ষ বেকার যুবক-যুবতীদের ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় কর্মীদের পুনঃ নিয়োগ এবং জাতীয়করণের জন্য সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি।
শরীয়তপুর-৩ আসনের মাননীয় সাংসদ আলহাজ¦ নাহিম রাজ্জাক বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাশনাল সার্ভিস কর্মসূচী চালু হয়েছিল। আলোচনার মাধ্যমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী কর্মীদের দুই দফার বিষয়টি সরকার ভেবে দেখবে।

Facebook Comments Box