শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কবি রফিক ওসমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সলেমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তি রানী রায়, জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রীনা রানী দাস, জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম, জাজিরা বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আকতার, নারী বিকাস কেন্দ্রের পরিচালক নাসিমা আকতার নিয়াসা, প্রশিক্ষক সবিতা রানী মিত্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ। বক্তাগন মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবন বৃত্তান্ত আলোচনা করেন, আলোচনা শেষে বিভিন্ন পর্যায়ে সফল নারীদের মাঝে জয়িতা সম্মাননা সহ সংবর্ধনা প্রদান করেন।




মন্তব্য করুন