শরীয়তপুরের জাজিরায় কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার এসোসিয়েশন এর জরুরি সভা অনুষ্ঠিত।

৬ জানুয়ারী সোমবার বিকাল ৩ টায় জাজিরা উপজেলায় কুন্ডেরচর ইউনিয়নে কুন্ডেরচর নুরজাহান রশিদ কমিউনিটি ক্লিনিকে উপজেলা এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হাকিম এর পরিচালনা ও সভাপতি মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সিএইচসিপি এসোসিয়েশন এর সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সদস্য নিপা আকতার, ফাতিমা আকতার, নাজনীন আকতার, উপজেলা সহ-সভাপতি ঝুমা আকতার সহ উপজেলার সকল সিএইচসিপি বৃন্দ, সংগঠনকে সুসংগঠিত করার সাথে পেশাগত দ্বায়িত্বে যত্নবান হয়ে প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবায় নিজেকে নিয়োজিত রেখে উপজেলার স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখতে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

উল্লেখ – স্বাস্থ্য বিভাগের সর্বাধিক অগ্রাধিকার এই কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কর্মচারীরা ৬ মাস ধরে বেতন বঞ্চিত থাকলেও তারা হাসি মুখে প্রান্তিক জনগোষ্ঠীকে নিরলস ভাবে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।

Facebook Comments Box