শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার(৯ জানুয়ারি দুপুরে জাজিরা থানার তার বাসভবনে জানালার সাথে এখনো মরদেহটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। ওই ওসির বাড়ি বরিশালের মুলাদি। তিনি গত বছরের সেপ্টেম্বর ২৪ তারিখে যোগদান করেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম ও পুলিশ লাইন হাসপাতালের মেডিকেল অফিসার মনিরুল ইসলাম মনির দৈনিক রুদ্রবার্তাকে জানান, দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ সুপারসহ অন্যান্যরা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

তবে ঘটনার আসল কারণ যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে। তদন্তের জন্য সিআইডির ফরেনসিক টিম আসার পর তার মরদেহ ঝুলান্ত অবস্থায় নামানে হবে।

Facebook Comments Box