শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

জাজিরার ঐতিহ্যবাহী নারী জাগরনের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় শুরু হয়ে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতি কাবেরী রায়। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান। জাজিরা থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম। জাজিরা বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ খাইরুল ইসলাম, সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মতিউল ইসলাম সেলিম, উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুফিয়া আকতার, ম্যানেজিং কমিটির অভিভাবক মোঃ মোতালেব মৃধা, দৈনিক রুদ্রবার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাজিরা প্রেস ক্লাব এর সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীগন।

এসময় জাতীয় পতাকা উত্তলন, স্কাউটস এর মাঠপার্চ ক্রিড়া প্রতিযোগিতায় ও বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box