শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জাজিরা পৌরসভার মুজাহিদ কমিটি গঠন করা হয়েছে।

২৪ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব জাজিরা পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক এমপি মাস্টার মুজিবুর রহমান বাড়ী জামে মসজিদে বাংলাদেশ মুজাহিদ জাজিরা পৌরসভা কমিটি গঠন করা হয়েছে।

পৌরসভা মুজাহিদ সদস্যদের সরাসরি পরামর্শ ও সিদ্ধান্তের মাধ্যমে মাওলানা ডাঃ নুরুল ইসলাম সভাপতি এবং হাজি মোঃ কুদ্দুস মুন্সিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি জাজির উপজেলা শাখার ছদর মৌলভি মোঃ জাকির হোসেন। এসময়ে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ জাজিরা উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান ফকির, ইসলামি যুব আন্দোলন জাজিরা উপজেলা শাখার সভাপতি মোঃ রুবেল শিকদার, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ পৌরসভার বিভিন্ন ইউনিটের মুজাহিদ কমিটির নেত্রী বৃন্দ ও মুজাহিদ গন।

কমিটি গঠন শেষে নির্বাচিত কমিটির সদস্যগনকে সফত বাক্য পাঠ করান মৌলভি মোঃ জাকির হোসেন।

Facebook Comments Box