শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মো. চান মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডুবিসায়বর কাজিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত চান মিয়া উপজেলার মৃত ইসমাইলের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-পরিদর্শক মালমগীর ও রামকৃষ্ণ দাস।

পুলিশ জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে চান মিয়া এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে।

Facebook Comments Box