শরীয়তপুরের জাজিরা উপজেলায় হাজি উজালা ফরাজি মহিলা মাদরাসা ও এতিমখানার নবনির্মিত তিনতলা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সির কান্দি ফরাজি বাড়ি প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, জাজিরা কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ডের প্রধান উপদেষ্টা হাফেজ বসির আহাম্মেদ, খেলাফত মজলিস জাজিরা উপজেলার সভাপতি মাওলানা নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম।
এছাড়া মানিকনগর মাদরাসার মুহতামিম মাওলানা সিফাত মাহমুদ, ফরাজি দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন মাদরাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন।
ভিডিও কলে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস ফরাজি, হাজি ইকরাম হোসেন আলমগীর ফরাজি ও ফরাজি হাসপাতালের চেয়ারম্যান ডাঃ ঈমন ফরাজি।
উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি দিলাওয়ার হোসেন।

মন্তব্য করুন