শরীয়তপুরের জাজিরা উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শনিবার একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করে জাজিরা উপজেলা প্রশাসন।
উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদী হাসান, জাজিরা থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ ওমর ফারুক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিটু, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আমির হোসেন, জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ্দৌলা, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা খবির উদ্দিন রমিজি, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।
বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরেন এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। সভা পরিচালনা করেন সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটার মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ভাষা ও শহীদদের প্রতি শ্রদ্ধার চেতনা জাগ্রত করেছে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষার গুরুত্ব পুনরায় স্মরণ করিয়েছে।




মন্তব্য করুন