শরীয়তপুরের জাজিরা উপজেলায় অনুষ্ঠিত হলো মাসিক আইন-শৃঙ্খলা সভা। বৃহস্পতিবার (৮ রমজান, ২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সভাকক্ষে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, যানজট নিরসন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। উপস্থিত বক্তারা বলেন, জাজিরাকে শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগই হতে পারে সবচেয়ে বড় শক্তি।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন জাজিরা প্রেস ক্লাব-এর সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাবেক সভাপতি মোঃ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box