র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ৪ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ১২ টা ৫৫ মিনিটের সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন হালইসার গ্রামে অভিযান পরিচালনা করে শান্ত শিকদার (২২), পিতাঃ মৃত শহীদুল ইসলাম শিকদার, সাং- গোয়ালবাথান, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৩৭ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box




মন্তব্য করুন