র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ১২ অক্টোবর শনিবার আনুমানিক বিকাল ৪ টা ৩৫ মিনিটের সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন সুরেশ্বর লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেকেন্দার ডাকুয়া (৫৫), পিতাঃ মৃত ওয়াজউদ্দিন ডাকুয়া, সাং-মহিষার, থানাঃ ভেদরগঞ্জ, জেলাঃ শরীয়তপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৪০০ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ১টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box