শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ভোজেশ্বর বাজার শাখার উদ্যোগে গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে শাখা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্ত মানুষ এই শীতে শীতবস্ত্র পেয়ে খুব খুশি।
এ সময় ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক আলী দেওয়ান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ভোজেশ্বর বাজার শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনসহ শাখার কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন বলেন, এই কনকনে শীতে গরীব ও দুস্থ শীতার্ত মানুষের পাশে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ দাঁড়িয়েছে। শাখার পক্ষ থেকে প্রতি বছরই শীতবস্ত্র বিতরণ করে থাকি।
Facebook Comments Box




মন্তব্য করুন